রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ইয়াবাসহ গ্রেফতার ২

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   332 বার পঠিত

বাঞ্ছারামপুরে ইয়াবাসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী অভিযানে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মামুন মিয়া (৪১), মোঃ খলিল মিয়া (৫২) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

৬ আগস্ট বুধবার রাত ১০টা ০৫ মিনিটে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল খানের নেতৃত্বে এসআই(নিঃ) শাহ সাদিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের কানাইনগরে অভিযান চালান। অভিযানকালে ১। মোঃ মামুন মিয়া (৪১), পিতা-মোঃ মমিন মিয়া, মাতা-রহিমা বেগম , স্থায়ী সাং-কানাইনগর, (বড় বাড়ি), ইউপি-সোনারামপুর, ২। মোঃ খলিল মিয়া (৫২), পিতা-মৃত আব্দুল মতিন ওরফে মতি মিয়া গ্রেফতার করা হয়।

অভিযানের সময় তার কাছ থেকে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল খান বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান চালিয়ে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হচ্ছে। বুধবার রাতে অভিযান চালিয়ে মোঃ মামুন মিয়া (৪১), মোঃ খলিল মিয়া (৫২) নামে দুই ব্যক্তিকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৩:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া