রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্র-কার্তুজসহ তৌহিদ গ্রুপের সদস্য গ্রেফতার

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   রবিবার, ১০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   89 বার পঠিত

অস্ত্র-কার্তুজসহ তৌহিদ গ্রুপের সদস্য গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্র-গুলিসহ নিজাম সিকদার (৪০) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল ৯ আগস্ট শনিবার রাত ৪টায় বড়হাতিয়া ইউনিয়নের হরিদারঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নিজাম সিকদার ওই এলাকার আহমদ সিকদারের ছেলে।

অভিযান পরিচালনাকারী কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার কবির রূপক জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদারঘোনা এলাকায় অভিযান চালিয়ে নিজাম সিকদার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় তৈরি এলজি, ‘টি পিস্তল, ৪ রাউন্ড এ্যামুনেশন, ৫ রাউন্ড কার্তুজ, ৪টি রামদা, ১৯ পিস ইয়াবা ও ৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। নিজাম সিকদার বড়হাতিয়ার কুখ্যাত সন্ত্রাসী এবং ডাকাত গ্রুপ তৌহিদ গ্রুপের একজন সক্রিয় সদস্য। সে সন্ত্রাসী গ্রুপটিকে নিয়মিত আর্থিক, অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা করতো। উদ্ধার অস্ত্র, এ্যামুনেশন ইয়াবা এবং অন্যান্য সরঞ্জামদিসহ আসামিকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে লোহাগাড়া থানায় একটি মামলা রুজু হয় বলে থানা সূত্রে জানা যায়।

Facebook Comments Box

Posted ১:২৮ অপরাহ্ণ | রবিবার, ১০ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া