রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত করার দায়ে ‘কাচ্চি ভাইকে’ জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ১১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   94 বার পঠিত

অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত করার দায়ে ‘কাচ্চি ভাইকে’ জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত করার দায়ে কাচ্চি ভাই রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ ১১ আগস্ট সোমবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পাইকপাড়া এলাকায় কাচ্চি ভাই রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পাইকপাড়া এলাকায় কাচ্চি ভাই রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় রেস্টুরেন্টে ড্রেস কোডবিহীন ও হাতে গ্লাভসবিহীন খাদ্য প্রস্তুত করা হচ্ছিল। পাশাপাশি স্টোর রুমে খাদ্য প্রস্তুতসহ স্বাস্থ্যসম্মত উপায়ে যথাযথভাবে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল না। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার আইনে কাচ্চি ভাই রেস্টুরেন্টে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় যে, পরবর্তীতে একই অবস্থার পুনরাবৃত্তি ঘটলে আইনের সর্বোচ্চ প্রয়োগ ঘটানো হবে।

Facebook Comments Box

Posted ১:১০ অপরাহ্ণ | সোমবার, ১১ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া