সঞ্জীব ভট্টাচার্য্য | বুধবার, ১৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 124 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় চোরাইকৃত আটটি মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ আগস্ট মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে বাঞ্ছারামপুর থানা পুলিশ গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে মানিকপুর উত্তর পাড়া থেকে চোরাইকৃত ৮ টি মোবাইল ফোনসহ ২ জন আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- মো: কামাল (১৮), পিতা-আবু তাহের, মানিকপুর পশ্চিম পাড়া এবং মো: শফিক(৩৪), পিতা: মৃত আব্দুল কাদের, চরছয়ানী দক্ষিণ পাড়া, ইউপি আইয়ুবপুর উভয় বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।
বাঞ্ছারামপুর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল খান বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান চালিয়ে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হচ্ছে। অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Posted ২:২৫ অপরাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah