রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসেবীর ছয় মাসের কারাদণ্ড

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ১৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   172 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসেবীর ছয় মাসের কারাদণ্ড

বিজয়নগরে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগে মো. রিপন মিয়া (২৮) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে একশ টাকা জরিমানা করা হয়। আজ ১৩ আগস্ট বুধবার দুপুরে বিজয়নগর উপজেলার সোনামুড়া গ্রামে এই অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা। দন্ডপ্রাপ্ত রিপন মিয়া উপজেলার সোনামুড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রিপন নিয়মিত মাদক সেবন করেন। আর নেশার টাকার জন্য বাবা ইদ্রিস আলী ও মা রেজিয়া বেগমসহ স্বজন ও পাড়া প্রতিবেশীদের প্রায় মারধর করেন তিনি। তার অত্যাচারে বাবা-মা অতিষ্ট হয়ে উঠেছে।

আজ বুধবার দুপুরে বাবা ইদ্রিস আলী ও মা রেজিয়া বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরার কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে ছেলের অত্যাচারের বিষয়ে লিখিত অভিযোগ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা দুপুরে সোনামুড়া গ্রামে অভিযান চালিয়ে রিপনকে মাদকাসক্ত অবস্থায় পান। নিজের দোষ স্বীকার করায় রিপনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ১০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা বলেন, ওই যুবক মাদকাসক্ত। প্রায় বাবা-মাসহ পাড়া প্রতিবেশীকে মারধর করেন। অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তাকে একশ টাকা জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৫৫ অপরাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া