রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশী মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ২৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   116 বার পঠিত

বিদেশী মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

কসবা উপজেলায় বিদেশি মদসহ এক নারীকে আটক করেছে পুলিশ। আজ ২৫ আগস্ট সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের। রবিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার তারাপুর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তারাপুর এলাকার লুৎফর রহমানের মালিকানাধীন দোচালা টিনের ঘরের ভাড়াটিয়া আলমগীরের সয়নকক্ষের খাটের নিচ থেকে তিন প্লাস্টিক বস্তায় মোট ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের মধ্যে রয়েছে—

Signature Premier Whisky – ২০ বোতল, Royal Stag – ১১ বোতল, Blenders Pride Exclusive Premium Whisky – ১১ বোতল।

অভিযানকালে আলমগীরের স্ত্রী রোকসানা আক্তার (২৫) কে আটক করে পুলিশ। তিনি কসবা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারাপুর এলাকার বাসিন্দা।

অন্যদিকে, ২৫ আগস্ট সোমবার ভোরে কসবা উপজেলার কাইমপুর এলাকায় এস আই ফারুক হোসেন অভিযান চালালে মো. জলিল ও মো. আক্কাস নামে দুই মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪০ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায়।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আব্দুল কাদের বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ১:৫৫ অপরাহ্ণ | সোমবার, ২৫ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া