রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ইভটিজিং করায় অটোরিকশা চালকের কারাদণ্ড

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   166 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ইভটিজিং করায় অটোরিকশা চালকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া কিন্ডারগার্টেনের এক শিশু শিক্ষার্থীর সাথে অশালীন আচরণ করায় দুলাল মিয়া (৪৫) নামে এক ইজিবাইক চালককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ৩ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা-আখাউড়া সড়কে উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় অভিযুক্ত দুলাল মিয়াকে এই সাজা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।

দুলাল মিয়া একই ইউনিয়নের চাপিয়া গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। সকালে তার ইজিবাইক দিয়ে শিশুটি বাড়ি যাওয়ার সময় দুলাল মিয়া শিশুটির শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিলে শিশুটি চিৎকার করে ওঠে। এসময় আশপাশের বাড়ি থেকে লোকজন বেরিয়ে এসে শিশুটির মুখে বিবরণ শুনে তাকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুলাল মিয়াকে ১ বছরের বিনাশ্রম সাজা ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুলাল মিয়াকে কারাদণ্ড প্রদান করেন।

Facebook Comments Box

Posted ৪:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া