রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবাকে হত্যার ঘটনায় ছেলে আটক

চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে:   |   বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   183 বার পঠিত

বাবাকে হত্যার ঘটনায় ছেলে আটক

জট খুলেছে ব্রাহ্মণবাড়িয়ার বহুল আলোচিত আলম হত্যাকান্ডের। ১০ সেপ্টেম্বর বুধবার সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মো: আলম মিয়াকে হত্যার দায়ে আটক করেছে তারই একমাত্র ছেলে ফাহাদ আহমেদ মাহমুদুল (২২) কে। মাহমুদুল দায় স্বীকার করেছে পিতা হত্যার। উদ্বার করা হয়েছে হত্যায় ব্যবহৃত এস এস পাইপ। ৩ সেপ্টেম্বর সকালে নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্ৰামের মুন্সীপাড়া এলাকায় নিজ বসত ঘর থেকে মো: আলম মিয়া (৫৮) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্বার করেছে তার প্রতিবেশীরা। ধারনা করা হয় ২ সেপ্টেম্বর রাতের কোন এক সময়ে দুস্কৃতিকারীরা টিনের চাল কেটে ঘরে ঢুকে আলম মিয়াকে খুন করে ঘরেই ফেলে চলে গেছে। ১ম স্ত্রী মারা যাওয়ার পর ২য় বিয়ে করেছিলেন আলম মিয়া। বনিবনা না হওয়ায় কিছুদিন হয় ২য় স্ত্রী চলে গেছে তাকে ছেড়ে। ২মেয়ে ১ছেলে আলমের। বিয়ে হয়ে গেছে ছেলে মেয়ে সবার। মেয়েরা থাকে তাদের শ্বশুরবাড়ি, ছেলের বৌ থাকে সিলেটে, ছেলে মাঝে মাঝে যাওয়া আসা করে সিলেট। খুন হওয়ার দিন বাড়িতে একাই ছিলেন আলম। একাকী ঘরে খুন হওয়া ধর্ণাঢ্য ব্যবসায়ীর মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে ছিল নানামুখী আলোচনা-সমালোচনা ও কাদা ছোড়াছোড়ি। গ্রাম্য রাজনীতি ক্রমেই ডালপালা মেলছিল সম্ভ্রান্ত পরিবারের এই হত্যাকান্ডটিকে ঘিরে। এরই মাঝে গত ১০ সেপ্টেম্বর বুধবার সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি টিম হাজী আলমের একমাত্র ছেলে ফাহাদ আহমেদ মাহমুদুল কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে তার দোকান থেকে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদেই মাহমুদুল তার পিতার হত্যার দায় স্বীকার করেছে। তার দেওয়া তথ্য মোতাবেক বৃস্পতিবার সকালে ফান্দাউক তাদের বাড়ির পাশের মিলাদ মিয়ার পুকুর থেকে হত্যার ব্যবহৃত আনুমানিক ৩ ফুট লম্বা একটি এস এস পাইব উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ব্রাহ্মণবাড়িয়ার এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ জালাল উদ্দিন।

আলম হত্যার রহস্য উন্মোচনে স্বস্তি ফিরে এসছে এলাকা জুড়ে। ফান্দাউক ইউনিয়ন পরিষদের (সংশ্লিষ্ট ওয়ার্ডের) সদস্য মো: ফরহাদ আহম্মেদ বলেন, ঘটনার পর এলাকাবাসী আতংকে ছিল, আলহামদুলিল্লাহ অবশেষে স্বস্তি ফিরে এসেছে। আমরা ঘটনার আরো তদন্ত করে এই খুনি এবং এর সাথে যদি আরো কেউ জড়িত থাকে তার সবোর্চ্চ শাস্তি দাবি করি।

Facebook Comments Box

Posted ২:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া