রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হতদরিদ্র নারীদের মধ্যে বিতরণের ৬০০ কেজি সরকারি চাল জব্দ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   109 বার পঠিত

হতদরিদ্র নারীদের মধ্যে বিতরণের ৬০০ কেজি সরকারি চাল জব্দ

হতদরিদ্র নারীদের মধ্যে বিতরণের জন্য দেয়া ৬০০ কেজি সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া শহরের আনন্দ বাজারের একটি দোকানের সামনে থেকে এই চাল জব্দ করেন।

এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া বলেন, দুপুরে আনন্দ বাজারের একটি দোকানে এই চাল বিক্রি করতে গেলে খবর পেয়ে অভিযান পরিচালনা করে ১২ বস্তা চাল জব্দ করি। প্রতি বস্তায় রয়েছে ৫০ কেজি চাল। মোট ৬০০ কেজি চাল। এই চালগুলো সরকারি চাল। আগে এসব চালকে ভিজিডি বলা হতো। এখন বলা হয় ভি ডাবলিওবি। এ সব চাল হতদরিদ্র নারীদের মধ্যে বিতরনের জন্য দেয়া হয়েছিলো।

তিনি বলেন, অভিযানের সময় চাল বিক্রি করতে আসা লোক পালিয়ে যায়। জব্দকৃত চাল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

Facebook Comments Box

Posted ৫:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া