রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে মাদক সম্রাজ্ঞী রুনা ও তিন সহযোগী গ্রেফতার

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   145 বার পঠিত

গাজীপুরে মাদক সম্রাজ্ঞী রুনা ও তিন সহযোগী গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে মাদকের গোডাউন খ্যাত কেরানিরটেক বস্তির শীর্ষ মাদক সম্রাজ্ঞী রুনা বেগম (৩০) ও তার তিন সহযোগীকে ইয়াবা ট্যাবলেট ও হিরোইনসহ গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। ২১ সেপ্টেম্বর রবিবার রাতে তাদের কেরানিরটেক বস্তি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুনা বেগম কেরানিরটেক বস্তি এলাকার চিহ্নিত মাদক কারবারি আব্দুল কাদিরের মেয়ে। সহযোগী তিনজন হলেন-একই এলাকার ইসমাইল মিয়ার ছেলে আলপিন ওরফে সুমন (২০), মৃত জাহিদুলের ছেলে তারেক (২০) ও আনোয়ারের ছেলে সুজন (৩৪)।

পুলিশ জানায়, রবিবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের হিমারদিঘী আমতলী কেরানীরটেক বস্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ওই এলাকার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী রুনা বেগম ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয় ৭০ গ্রাম হিরোইন ও ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ৯:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া