সঞ্জীব ভট্টাচার্য্য | বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 153 বার পঠিত
চলন্ত ট্রেনে অশ্লীল অঙ্গভঙ্গি করে যাত্রীদের বিরক্ত করার অভিযোগে দুই তৃতীয় লিঙ্গের (হিজড়া)কে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার কথা আক্তার রাকিব (২৮) নাটোর জেলার গুরদাশপুর উপজেলার চাটগাঁও ইউপির খলিফা পাড়া গ্রামের রহিম মোল্লার সন্তান ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউপির আশ্রাফপুর গ্রামের রিয়াজ আলীর সন্তান পায়েল আক্তার (২০)।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারবত এক্সপ্রেস ট্রেনে অশ্লীল অঙ্গভঙ্গি করে যাত্রীদের বিরক্ত করছিল দু’জন তৃতীয় লিঙ্গের (হিজড়া)। পরে ট্রেনটি সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আসলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির পুলিশ ও ট্রেনে দায়িত্বরতদের সহযোগিতায় দুইজনকে গ্রেফতার করা হয়। গণউপদ্রব সৃষ্টির অভিযোগ এনে তাদেরকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Posted ১:০২ অপরাহ্ণ | বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah