রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে বন্দুকসহ যুবক আটক

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   271 বার পঠিত

নবীনগরে বন্দুকসহ যুবক আটক

পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র (বন্দুক)সহ খান সাহেব নামের এক যুবককে আটক করেছে নবীনগর থানা পুলিশ। আজ ২ অক্টোবর বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত সাহেবনগর গ্রামের ইরা কাজীর বাড়ি এলাকায় অভিযান চালিয়ে খান সাহেব (৩৮) নামে একজনকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত শুক্কু মিয়ার ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, আটককৃত খান সাহেব প্রায়ই নদীপথে অস্ত্র প্রদর্শন করতেন। কয়েকদিন আগে তিনি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলিও ছোড়েন। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও অস্ত্র আইনে একাধিক মামলা চলমান রয়েছে। অভিযানের সময় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৩:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া