সঞ্জীব ভট্টাচার্য্য | শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 179 বার পঠিত
চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেন থেকে ভারতীয় পণ্য জব্দ করেছে যৌথবাহিনী। ২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে স্টেশনে ৩নং প্লাটফরমে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি লাগেজ ভ্যান থেকে ৯টি বস্তায় ২৭০ কেজি বাসমতি চাল, ১০২ কেজি কিসমিস, ৩৩৭ কেজি ফুচকা জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. শফিকুল ইসলাম জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর আখাউড়া ক্যাম্প এবং আখাউড়া রেলওয়ে থালা পুলিশ এক যৌথ বিশেষ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। তবে এসব পণ্যের মালিককে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৩:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah