রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় ৩৮০ বক্স ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   164 বার পঠিত

ভারতীয় ৩৮০ বক্স ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার

আশুগঞ্জ উপজেলায় ৩৮০ বক্স ভারতীয় ক্যালসিয়াম ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ অক্টোবর সোমবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-কিশোরগঞ্জের মাহামুদুল হাসান (৪০), মো. মোবারক (৫২) এবং ময়মনসিংহের হুমায়ুন কবীর (৪২)।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোল প্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩৮০ বক্স ভারতীয় ক্যালসিয়াম ট্যাবলেট জব্দ করা হয়। প্রাইভেটকারে থাকা তিনজন আরোহীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। জব্দকৃত ওষুধগুলোর আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ২:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া