রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেফতার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   160 বার পঠিত

ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেফতার

গাজীপুরের দক্ষিণ সালনায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানার কালিবাজার গ্রামের মো. ওয়াসিমের ছেলে রুহুল আমিন বাপ্পি (২০) ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার জুয়ারিয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে মো: শ্রাবন (২০)।

জিএমপি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে সদর থানার দক্ষিণ সালনা এলাকায় স্থানীয় পাথর ফ্যাক্টরির পিছনে পাকা রাস্তার ওপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে ডাকাতরা অবস্থান করছে, এ ধরনের গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অজ্ঞাতনামা ১৪/১৫ জন ডাকাত দৌড়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে অভিযুক্ত বাপ্পি ও শ্রাবনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে স্টিলের সুইচ গিয়ার চাকু ও ধারালো কাটার উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ডাকাতির প্রস্তুতিকালে ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে একটি ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া