রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ১৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   214 বার পঠিত

বাঞ্ছারামপুরে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার

অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানা পুলিশ। ১২ অক্টোবর রবিবার গভীর রাতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর রাত ২টা ২০ মিনিটে বাঞ্ছারামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কান্দাপাড়া এলাকার মনোয়ারা বেগমের বাড়িতে একটি সংঘবদ্ধ ডাকাতদল হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শন করে নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও টর্চলাইটসহ মোট ৫ লাখ ১০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

পরে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে এসআই (নি.) মো. কামাল হোসেনের নেতৃত্বে এসআই (নি.) মো. হাসান উদ্দিন, এএসআই (নি.) ইউসুফ গাজীসহ পুলিশের একটি দল বাঞ্ছারামপুরে অভিযান চালায়। এ সময় এজাহারনামীয় আসামি আবুল হোসেন (২৫), মো. সোহান (২৫) এবং সন্দেহভাজন আসামি আদিল (১৯), মো. রাসেল (৩৭) ও ফারুক মুন্সীকে (৩৪) গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫টি লোহার কিরিচ, ১টি স্টিলের চাপাতি, ১টি লোহার চাপাতি এবং ১টি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. হাসান জামিল খান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করা হবে। এই সফল অভিযানের মাধ্যমে এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত চক্রের একটি বড় অংশকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া