সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষে ৩০জন আহত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ১৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   243 বার পঠিত

রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষে ৩০জন আহত

পুকুরে গোসল করা নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। ১৭ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে হাওলাপাড়া গ্রামের মো. তাইম তার কয়েকজন বন্ধুকে নিয়ে ছোট দেওয়ানপাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। সেখানে হঠাৎই এসে হাজির হয় ছোট দেওয়ানপাড়ার শাকিল, শিপন ও তার সঙ্গীরা। ওই সময় তাদের মধ্যে শুরু হয় তর্কাতর্কি। একসময় তা গড়ায় হাতাহাতিতে। পরে তাইম ও তার বন্ধুরা মার খেয়ে নিজ গ্রামে ফিরে আসে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই গ্রামে। কেউ বলে, ‘ওরা আমাদের ছেলেদের মেরেছে’, আবার কেউ বলে, ‘আমরা ছাড় দেব না’। এরপর রাত নামতেই টর্চলাইটের আলো জ্বালিয়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে মুখোমুখি হয়।

এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে রূপ নেয় পুরো এলাকা। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দোকানপাট ও মানুষের চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় সংঘর্ষ না ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ৫:৩২ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া