রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ১০ জন গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ১৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   256 বার পঠিত

বাঞ্ছারামপুরে ১০ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে মাদক, চুরি ও জুয়া সংক্রান্ত একাধিক মামলার আসামিদের আটক করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ। আজ ১৮ অক্টোবর শনিবার তাদের আটক করা হয়। এসব আসামির মধ্যে কেউ কেউ একাধিক মামলায় অভিযুক্ত বলে জানা গেছে।

থানার সূত্রের জানা যায়, মাদক ব্যবসায়ী হিসেবে শনাক্ত হয়েছেন উপজেলার তেজখালী ইউনিয়নের আকানগর গ্রামের (বড়বাড়ী) মরহুম সিদ্দিক মিয়া ও মরহুমা সখিনা খাতুনের ছেলে শেখ সাব (৫০), বাঞ্ছারামপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের মরহুম আবুল হাশেম ও সুরাইয়া বেগমের ছেলে মো. সেলিম ওরফে গঙ্গা সেলিম (৫৫), পৌরসভার নতুনহাটির মরহুম আব্দুর রহিম ও আনোয়ারা বেগমের ছেলে মো. রবিন (৪২)।

বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চরছয়ানী গ্রামের মরহুম বারেক সরকার ও আমেনা খাতুনের ছেলে মনির হোসেন (৫২), মরহুম মঙ্গল মিয়া ও আফিয়া খাতুনের ছেলে মোজাম্মেল হক (৪৫), মরহুম শুক্কুর আলী ও রিজিয়া খাতুনের ছেলে রফিক মিয়া ওরফে রইছ মিয়া (৪৫), মঙ্গল মেম্বার ও দিলবরেন নেছার ছেলে নুরুল আমিন ওরফে নুরুল আবেদীন (৫২), ইউনুস মিয়া ও আনোয়ারা বেগমের ছেলে জহিরুল ওরফে নারশ (৪৮), ছোবহান মিয়া ও নুরজাহান খাতুনের ছেলে হারুন মিয়া (৪৮)। এরা সবাই জুয়ারী হিসেবে চিহ্নিত।

এদিকে, গ্রেফতারকৃত আকানগর গ্রামের মাদক ব্যবসায়ী শেখ সাবের বিরুদ্ধে ইতোপূর্বে ৬টি মামলা এবং বাঞ্ছারামপুর গ্রামের গঙ্গা সেলিমের নামে ৩টি মামলা রয়েছে। তাছাড়া নতুনহাটির রবিন মিয়ার নামেও ৪টি মামলা আছে। তিনি রাজধানী ঢাকার ডেমরায় বসবাস করেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Facebook Comments Box

Posted ৯:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া