রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পাথর বোঝাই ট্রাকে মিলল ৬২০ পিস ভারতীয় শাড়ি

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ১৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   199 বার পঠিত

পাথর বোঝাই ট্রাকে মিলল ৬২০ পিস ভারতীয় শাড়ি

পাথরবাহী একটি ট্রাক থেকে ৬২০ পিস ভরাতীয় শাড়ি জব্দসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১৮ অক্টোবর শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের রাজমনি হোটেলের সামনে থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- আমিনুর রশিদ (৪২), জামাল হোসেন (৩৭) ও মো. শাহেদ (২০)। তাদের বাড়ি সিলেট ও যশোর জেলায়। রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পুলিশ।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালায় পুলিশ। এসময় পাথরের নিচে কৌশলে লুকিয়ে রাখা ৬২০ পিস ভারতীয় সিল্ক শাড়ি জব্দ করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে সিলেট সীমান্ত দিয়ে আনা শাড়িগুলো বাজারজাতের উদ্দেশে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। শাড়িগুলোর বাজার মূল্য ৩০ লাখ টাকা। এ ঘটনায় ট্রাকের তিন আরোহীকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:১০ অপরাহ্ণ | শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া