রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে

নবীনগরে স্বামী স্ত্রীসহ চারজন গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   249 বার পঠিত

নবীনগরে স্বামী স্ত্রীসহ চারজন গ্রেফতার

কুখ্যাত মাদক সম্রাট মুক্তার হোসেন বাবুকে (৩৮) সস্ত্রীক গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। আজ ২৪ অক্টোবর শুক্রবার দুপুরে নবীনগর পৌর এলাকার ২ নং ওয়ার্ডের পদ্মপাড়া নিলিমা ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তারাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাকি দুজন হলেন, মুক্তার হোসেনের স্ত্রী আয়েশা বেগম (৩০) এবং উপজেলার নরসিংহপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মাহাবুব (৩৫)।

জানা যায়, গ্রেফতারকৃত ইয়াবা সম্রাট মুক্তার হোসেন বাবুর বিরুদ্ধে নবীনগর থানায় ছয়টি মাদক মামলা রয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বড় মাদক ব্যবসায়ীদের মধ্যে অন্যতম বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌর এলাকার পদ্মপাড়ার নিলিমা ভবনে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪২০পিস ইয়াবা ট্যাবলেট, ৮টি মোবাইল ও বেশ কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. শাহিনূর ইসলাম গণমাধ্যমকে জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে এই ইয়াবা সম্রাট বাবু ও তার স্ত্রী ও এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বাসক জানান, এলাকার মাদক ব্যবসায়ীদের খোঁজ খবর নেয়া হচ্ছে। মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হবে।

Facebook Comments Box

Posted ৪:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া