চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে : | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 272 বার পঠিত
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) ২৫ অক্টোবর বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা সহ ৩ গাঁজা ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে ।
শনিবার দুপুরে র্যাব ০৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) এবং সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ) এর ১টি যৌথ আভিযানিক দল নাসিরনগর উপজেলায় আইন শৃংখলা নিয়ন্ত্রন ও টহল ডিউটি করাকালীন সময়ে গোপন সূত্রে জানতে পারেন যে, পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১টি সাদা রংয়ের নোয়াহ মাইক্রোবাস ও ১টি নীল রংয়ের পিকআপে করে কয়েকজন লোক বিপুল পরিমান মাদকদ্রব্য পরিবহন করে রতনপুর-ফান্দাউক-নাসিরনগর সড়ক দিয়ে নাসিরনগরের দিকে আসছে।
উক্ত তথ্যের ভিত্তিতে মাধবপুর-নাসিরনগর রোডের আনন্দপুর নামক স্থানে চেকপোষ্ট পরিচালনা করে র্যাব। বেলা আনুমানিক ২.৪৫ সময়ে কতিপয় ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ব্যবহৃত নোয়াহ গাড়ি ও পিকআপ রাস্তায় ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের পিছু ধাওয়া করে ৩ ব্যক্তিকে পাকরাও করে। র্যাবের নিকট আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায়, তাদের হেফাজতে পিকআপে ও মাইক্রোবাসে গাঁজা রয়েছে। তাৎক্ষনিক ভাবে এলাকাবাসীর উপস্থিতিতে আটককৃতদের সাথে নিয়ে গাড়ি থেকে ৪০ কিজি গাঁজা উদ্বার করা হয়। গ্রেফতারকৃত তিনজন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন : গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের আরজু মিয়ার ছেলে মো: সাজিদ মিয়া(২৩), দেওয়ারগাছ ইউনিয়নের বড়বাড়ি গ্রামের জিল্লুর হকের ছেলে স্বপন মিয়া (৩২) এবং চুনারুঘাট পৌরসভার আতুনন্ডা গ্রামের লুতু মিয়ার ছেলে ছাব্বির মিয়া (২৭)।
র্যাব-৯ সিলেট এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ খ্রি: এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃত ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
Posted ৮:২৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah