সঞ্জীব ভট্টাচার্য্য | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 159 বার পঠিত
বিদেশি পিস্তল, গুলি, ম্যাগজিন ও ১১৫ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২৭ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সোনারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে প্রাইভেটকারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইসহাক হাছান (২৩) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর হাটি (মৃধাবাড়ী) গ্রামের আতাউর রহমান লিটনের ছেলে ও একই জেলার শিবপুর উপজেলার চক্রধা (দক্ষিণপাড়া) গ্রামের আবুল হাসেমের ছেলে সুমন মিয়া (৩৮)।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের সোনারামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ২টি পিস্তলের ম্যাগাজিনসহ ৩০ রাউন্ড গুলি, ১১৫ কেজি গাঁজা, ১২ ক্যান বিদেশি বিয়ার ও ৬ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে।
Posted ১২:০০ অপরাহ্ণ | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah