রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ১৩০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ০১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   252 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ১৩০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

আশুগঞ্জে ১৩০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১ নভেম্বর শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আলমনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- আব্দুল আলীম (৩১) ও সাকিব (২২)। সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে পুলিশ।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমনগর এলাকায় তল্লাশি অভিযান চালায় আশুগঞ্জ থানা পুলিশের একটি দল। এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে ১৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় ওই দুই যুবককে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়ে বলে জানান ওসি খাইরুল আলম।

Facebook Comments Box

Posted ৩:৩২ অপরাহ্ণ | শনিবার, ০১ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া