সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ০৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   121 বার পঠিত

বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২ নভেম্বর রবিবার রাত থেকে ৩ নভেম্বর সোমবার ভোর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় মোবাইলের ডিসপ্লে ও খাদ্য সামগ্রী জব্দ করা হয়।

আজ ৩ নভেম্বর সোমবার দুপুর ১২ টার দিকে বিজিবির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৭৯ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইলের ডিসপ্লে ও ২৫ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের খাদ্য সামগ্রী জব্দ করা হয়।

অভিযানে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মোবাইলের ডিসপ্লে ও খাদ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Posted ৫:২৮ অপরাহ্ণ | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া