সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে চার ডাকাত গ্রেফতার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   218 বার পঠিত

গাজীপুরে চার ডাকাত গ্রেফতার

গাজীপুর সিটি করপোরেশনের হাতিয়াব পুলিশ ক্যাম্প উদ্বোধনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চার সন্দেহভাজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১১ নভেম্বর মঙ্গলবার রাতে সদর থানাধীন হাতিয়াব ময়লারটেকের পূর্ব পাশের বনের ভেতর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন – আসাদুল ইসলাম (৩১), মাজহারুল ইসলাম (২৫), আব্দুর রাশেদ (২৫) ও সাব্বির আহমেদ (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচা রাস্তার ওপর একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় চার ডাকাতকে আটক এবং তাদের কাছ থেকে একটি ছুরি ও একটি দা উদ্ধার করা হয়।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান বলেন, গ্রেফতার আসাদুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ৯ নভেম্বর হাতিয়াব পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ও ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলাম।

Facebook Comments Box

Posted ১২:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া