সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই মন গাঁজাসহ গ্রেফতার ২

চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে:   |   বুধবার, ১২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   306 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই মন গাঁজাসহ গ্রেফতার ২

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর পৃথক দুটি অভিযানে একই দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার দুইটি স্থানে প্রায় আড়াই মন (৯৬ কেজি) গাঁজা উদ্ধার ও দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, ১২ নভেম্বর বুধবার দুপুরে র‌্যাব-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) এর একটি আভিযানিক দল আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও টহল দায়িত্ব পালনের সময় গোপন সূত্রে জানতে পারে, হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে দুই ব্যক্তি একটি পুরাতন সাদা রঙের মাহিন্দ্রা গাড়িতে করে বিশ্বরোড হয়ে কুমিল্লা অভিমুখে আসছে। তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পৈরতলা বাসস্ট্যান্ড সংলগ্ন “হালাল বেকারী অ্যান্ড সুইটস” দোকানের সামনে চেকপোস্ট স্থাপন করে। দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে সন্দেহভাজন গাড়িটি আসলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের আটক করে।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, গাড়ির পাটাতনের নিচে বিশেষভাবে লুকানো রয়েছে গাঁজা। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে গাড়ির পাটাতনের নিচ থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন-১. মো. লিটন মিয়া (৩০)( পিতা: মুত আব্দুল জাহির মিয়া, গ্রাম: বড়াইল, উপজেলা: চুনারুঘাট, জেলা: হবিগঞ্জ) এবং মো. শামীম আহমেদ (৫০), পিতা: মুত শামছুল হক, গ্রাম: চরগজারিয়া, উপজেলা: বাকেরগঞ্জ, জেলা: বরিশাল।
এছাড়াও একই দিনে র‌্যাব-৯ এর আরেকটি দল বিজয়নগর থানার সিংগারবিল ইউনিয়নের কাশিমনগর এলাকায় অভিযান চালিয়ে আরও ৩৬ কেজি গাঁজা উদ্ধার করে।

র‌্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত গাঁজাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৫:০৩ অপরাহ্ণ | বুধবার, ১২ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া