সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ৩ মণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   238 বার পঠিত

কসবায় ৩ মণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার পুলিশ ১৪ নভেম্বর ভোরে বিশেষ অভিযানে প্রায় ৩ মণ গাঁজা (১১৪ কেজি ৫০০ গ্রাম) উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, কসবা থানা পুলিশ শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কান্দারপাড় এলাকার জনৈক আব্দুল মজিদ মিয়ার বসতবাড়ির উত্তর পাশে, এডভোকেট শাহ আলম কলেজ হতে বাইপাস ইটের সলিং রাস্তার ব্রীজের নিচে বিপুল পরিমাণ গাঁজা মজুদ রাখা হয়েছে।

কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের তাৎক্ষনিকভাবে বিষয়টি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক এবং সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুস সাকিব-কে অবহিত করেন। তাঁদের নির্দেশনায় ও ওসি আব্দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ১৪ নভেম্বর ভোর ০৫:০০টায় উল্লিখিত স্থানে পরিচালনা করেন মাদক উদ্ধার অভিযান ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ব্রীজের নিচ থেকে মোট ১১৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের জানান, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও পালিয়ে যাওয়া দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন,ইলেন মিয়া (২৫), (পিতা- মৃত হেবজু মিয়া, সাং-বায়েক দক্ষিণ পাড়া, ওয়ার্ড নং ০১) এবং কামরুল (২৭) (পিতা-মোঃ জামাল মিয়া, সাং-কোল্লাপাথর, উপজেলা-কসবা)

উল্লেখিত দুইজনকে আসামি করে কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত গাজা বিধি মোতাবেক এলাকার স্বাক্ষীদের উপস্হিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া