সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ৭৯০পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ১৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   219 বার পঠিত

বাঞ্ছারামপুরে ৭৯০পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। ১৫ নভেম্বর শনিবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার দুর্গারামপুর ওয়াদুদ মিয়ার বিল্ডিংয়ের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পালের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় দুই যুবককে আটক করা হয়। আটককৃতরা হলেন- টেকনাফ থানার সাতঘরিয়া গ্রামের মোহাম্মদ সিদ্দিক মিয়ার ছেলে মো. রবিউল আলম সিদ্দিকী (২৬), টেকনাফ থানার পূর্ব পানখালী হোয়াকিয়া পাড়ার মোহাম্মদ শাহ আলমের ছেলে মো. জুনাইদ (২৫)।

তাদের কাছ থেকে মোট ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ঘটনাস্থলেই জব্দতালিকা প্রস্তুত করা হয় বলে জানায় পুলিশ।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে বাঞ্ছারামপুর থানা পুলিশ সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

Posted ৭:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া