সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপুল পরিমাণ বিদেশি ওষুধসহ দুইজন গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ১৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   221 বার পঠিত

বিপুল পরিমাণ বিদেশি ওষুধসহ দুইজন গ্রেফতার

বিপুল পরিমাণ চোরাচালানকৃত বিদেশি ওষুধসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১৬ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা থেকে একটি প্রাইভেটকারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-ঢাকার খিলক্ষেত স্কুল রোড এলাকার মীর মাইনুল ইসলামের ছেলে মীর আমিনুল সাগর (৩৫) এবং ওয়ারি এলাকার নুরুদ্দিন আহমেদের ছেলে রুশদি ইরানি রুমি (৪৫)।

আজ রবিবার সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের পাঠানো জেলা পুলিশ মিডিয়া উইং-এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জামান জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ১৪ হাজার ১৫ পিস চোরাচালানকৃত বিভিন্ন প্রকার বিদেশি ওষুধ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:১৮ অপরাহ্ণ | রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া