সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে বৃদ্ধ নিহত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ২৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   197 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে বৃদ্ধ নিহত

পূর্ব শত্রুতার জেরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে দু’পক্ষের সংঘর্ষে আরফোজ আলী (৭০) নামে এক বৃদ্ধ টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ২৩ নভেম্বর রবিবার সন্ধ্যায় সরাইল উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরফোজ আলী একই গ্রামের চারুহাটি এলাকার মৃত ফুল মিয়ার ছেলে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘরও। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া এবং বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাগুরহাটি এলাকার একটি জমি নিয়ে ধন মিয়া ও কালু মিয়া গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধ্যায় প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে গত শনিবার ও আজ রোববার দুপুরে আবারও দুই গোষ্ঠীর লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে আরফোজ আলী টেঁটাবিদ্ধ হয়ে মারা যান।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম বলেন, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:০৯ অপরাহ্ণ | সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া