সঞ্জীব ভট্টাচার্য্য | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 169 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলায় পৃথক অভিযানে ২৭৩ কেজি গাঁজাসহ গাঁজা জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২৬ নভেম্বর বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ ও কসবায় পৃথক অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. ফরিদ মিয়া (২৪) চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার একাতরী (মিজি বাড়ি) এলাকার শহিদুল্লাহর ছেলে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আতকাপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে গোলাম কিবরিয়া (২৫), একই উপজেলার কালতা পূর্বপাড়া গ্রামের জসিম মিয়ার ছেলে মো. শাকিল (২৩), কুমিল্লা জেলার কোতোয়ালি উপজেলার রসূলপুর গ্রামের মো. মানিক মিয়ার ছেলে মো. মাসুম মিয়া (৩৬) ও একই উপজেলার লিলু মিয়ার ছেলে মো. জামাল হোসেন (৪৬)।
আজ বুধবার বিকেলে গণমাধ্যম কর্মীদের কাছে জেলা পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার ভোরে জেলার কসবা উপজেলার কুটি ইউপির কালামুড়িয়া এলাকায় পরিচালনাকালে মাইক্রোবাসসহ ফরিদ মিয়াকে গ্রেফতার করা হয়। পরে মাইক্রোবাস তল্লাশি করে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সকাল সাড়ে ৫টার দিকে আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাকসহ কিবরিয়া ও শাকিলকে গ্রেফতার করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ১০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সকাল সোয়া ৭টার দিকে পৃথক আরেক অভিযানে উপজেলার চরচারতলা এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাকসহ মাসুম ও জামালকে গ্রেফতার করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কসবা ও আশুগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
Posted ১২:৪৭ অপরাহ্ণ | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah