সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে বাসা থেকে ডেকে নিয়ে

ব্রাহ্মণবাড়িয়ায় গলাকেটে ও গুলি করে সাবেক ছাত্রদলকর্মীকে হত্যা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   171 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় গলাকেটে ও গুলি করে সাবেক ছাত্রদলকর্মীকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে বাসা থেকে ডেকে নিয়ে গলাকেটে ও গুলি করে সাবেক ছাত্রদলকর্মীকে হত্যা করা হয়েছে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দু’পক্ষের আধিপত্য নিয়ে গোলাগুলির পর রাতে তাকে হত্যা করা হয়। নিহত সাদ্দাম হোসেন সাদ্দাম (৩৭) শহরের কান্দিপাড়া মাইমলহাটি এলাকার মোস্তফা কামাল মস্তুর ছেলে।

নিহত সাদ্দাম ছাত্রদলের সাবেক কর্মী। মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা রয়েছে।

নিহতের বাবা মোস্তফা কামাল মস্তু জানান, রাত দেড়টার দিকে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দিলীপ,বাবুল ও পলাশ। তাদের সঙ্গেই তার চলা-ফেরা ছিল। পরে খালপাড় মসজিদের কাছে তার ছেলেকে মেরে ফেলে রাখা হয়েছে খবর পেয়ে সেখানে গিয়ে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার ছেলের গলা কাটা হয়েছে এবং শীনায় গুলি করা হয়েছে। সাদ্দাম বিবাহিত। তার দু’টি সন্তান রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় আধিপত্য বিস্তার করা নিয়ে লায়ন শাকিল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে ওই দিন সন্ধ্যায় শহরের কান্দিপাড়া এলাকায় দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধসহ মোট পাঁচজন আহত হয়।

এরপর রাত সাড়ে ১২টার দিকে একই এলাকায় রবিন ও রিজন নামে দু’ভাইকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় রবিনের মোটরসাইকেল ও তার কাছ থেকে নগদ দু’লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা। আহত দু’ভাইকে রাতে ঢাকায় প্রেরণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। রাতের ঘটনায় আহত দু’জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৩৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া