সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২০ লাখ টাকা জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   192 বার পঠিত

নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২০ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলনকালে জড়িত দুই ব্যক্তির কাছ থেকে ২০ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেল পর্যন্ত নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের ব্রাহ্মণবাড়িয়ার রেভিনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস।

দোষী সাব্যস্ত বালু উত্তোলনকারীরা হলেন নাসিরাবাদ গ্রামের বাসিন্দা ডালিম মিয়া (৩৪) ও কালঘরা গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেন (৪১)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান, আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ওই ইউনিয়নের নাসিরাবাদ বালু মহালের পার্শ্বে তফসিল বহির্ভূত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়।

যা বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১১ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। ওই ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ (১) ধারায় অভিযুক্ত নাসিরাবাদ গ্রামের বাসিন্দা ডালিম মিয়াকে দোষী সাব্যস্ত করে ১০ লাখ টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পৃথক মামলায় কালঘরা গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেনকে ওই একই ধারায় দোষী সাব্যস্ত করে ১০ লাখ টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অর্থদণ্ডের মোট ২০ লাখ টাকা তাৎক্ষণিক আদায় করা হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর একই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনকালে জড়িত এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছিল। এরই মধ্যে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রশাসনের কর্মকর্তারা।

Facebook Comments Box

Posted ৯:৪১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া