জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 182 বার পঠিত
গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ মাদক দ্রব্য হেরোইন ও গাঁজাসহ আব্দুল জব্বার রঞ্জু (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব ১। ২ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১শত গ্রাম হেরোইন ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল জব্বার রঞ্জু টঙ্গীর কেরানীর টেক বস্তি এলাকার আবুল কাসেম মল্লিকের ছেলে। টঙ্গী এলাকার চিহ্নিত মাদক কারবারি আব্দুল জব্বার রঞ্জু ।
র্যাব জানায়, মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে রঞ্জুকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উল্লেখিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে টঙ্গী পূর্ব থানার কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ২:৩৮ অপরাহ্ণ | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah