সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিযোগের তিন ঘণ্টার মাথায় অপহরণকারী যুবক আটক, উদ্ধার স্কুলছাত্রী

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   132 বার পঠিত

অভিযোগের তিন ঘণ্টার মাথায় অপহরণকারী যুবক আটক, উদ্ধার স্কুলছাত্রী

গাজীপুর সদর উপজেলার ফলিমারা এলাকার এক সপ্তম শ্রেণির স্কুলছাত্রী অপহরণের ঘটনায় মামলা রেকর্ড হওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

৩ ডিসেম্বর বুধবার সদর উপজেলার রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর দিন বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়।

ভিকটিমের মা খালেদা আক্তার (৩২) জয়দেবপুর থানা পুলিশে দায়ের করা অভিযোগে জানান, তার মেয়ে সামিয়া আক্তার (১৩) ফলিমারা এলাকার ফাতেমা জাহানারা মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে একই এলাকার ভাড়াটিয়া শ্রী জয়ন্ত (২০) মেয়েটিকে মাদ্রাসায় যাওয়া–আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় জয়ন্ত নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন ও অপহলের হুমকি দিত।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩০ নভেম্বর বেলা ১২টা ৩০ মিনিটের দিকে সামিয়া যখন বাসায় একা ছিল, তখন শ্রী জয়ন্ত তার সহযোগী ইয়াছিন মোল্লা (২০), বাসন্তী রানী (৩৫), শ্রী প্রদীপ (৪০) ও আরো ২-৩ জন অজ্ঞাত সহযোগীকে নিয়ে ভিকটিমের বাসায় যায়। পরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে কিশোরীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

মেয়েটি না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলা গ্রহণের পরপরই জয়দেবপুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিন ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত শ্রী জয়ন্তকে গ্রেফতার করে এবং ভিকটিমকে উদ্ধার করে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, অভিযোগ পাওয়া মাত্রই আমরা দ্রুত আইনি এবং উদ্ধারের প্রস্তুতি নিয়ে অভিযান শুরু করি। তিন ঘণ্টার মধ্যে অভিযুক্ত জয়ন্তকে গ্রেফতার করা হয়েছে এবং ভিকটিমকে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সহযোগীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া