সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন নিহত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   118 বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন নিহত

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আজ ৬ ডিসেম্বর শনিবার সকাল পৌঁনে ৮টার দিকে বিআরটি প্রকল্পের টঙ্গী বাজার বাটাগেট এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহতের নাম সিদ্দিকুর রহমান (৫৭)। তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার এলাকার মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে বাস করতেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্দিকুর রহমান ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বিদ্যুৎ বিভাগে চাকরি করতেন। শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকার অফিসে কাজে যোগ দিতে বাসা থেকে বের হন তিনি। পরে বিআরটি প্রকল্পের উড়ালসেতুর ওপর বাসের অপেক্ষা করতে থাকেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর পাঠালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Facebook Comments Box

Posted ১০:২৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া