সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথ বাহিনীর অভিযানে

কাশিমপুরে দেশীয় অস্ত্র-মাদক-নগদ টাকাসহ আটজন গ্রেফতার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   142 বার পঠিত

কাশিমপুরে দেশীয় অস্ত্র-মাদক-নগদ টাকাসহ আটজন গ্রেফতার

গাজীপুরের কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ছিনতাই করা মোবাইল ফোনসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আজ ১০ ডিসেম্বর বুধবার ভোররাতে কাশিমপুরের লোহাকৈর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কালিয়াকৈর থানার মৌচাক সদরচালা এলাকার লাবিব উদ্দিনের ছেলে সোহেল রানা (৪১), কাশিমপুর থানার লোহাকৈর এলাকার মৃত জসীম উদ্দিনের ছেলে ইব্রাহিম (৪৫), শরিয়তপুরের জাজিরা থানার বিলাপুর এলাকার সজিব ফকির, জামালপুরের দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে রবি আলম (৩২), গাইবান্ধার সদর থানার গিদারী গ্রাম এলাকার সেলিম মিয়ার ছেলে শামীম মিয়া (২৮), নরসিংদী সদর থানার পূর্ব দত্তপাড়ি এলাকার মৃত সুমন মিয়ার ছেলে সামিউল আদনান (২১), কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকার আনিছ মিয়ার ছেলে আলমগীর ও মেয়ে আঁখি।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গেল রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাকৈর এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় ঘটনাস্থল থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা, ছিনতাই করা মোবাইল এবং নগদ ১ লাখ ৮৮ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতাররা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা হামলার চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটজনকে গ্রেফতার করা হয়। সন্ত্রাসী ও মাদক কারবারিদের এ চক্রের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৪২ অপরাহ্ণ | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া