সঞ্জীব ভট্টাচার্য্য | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 222 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ মো: আব্দুর রউফ এর নির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুস সাকিব, কসবা সার্কেল এর তদারকিতে ও কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা এর সার্বিক তত্ত্বাবধানে কসবা উপজেলায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ ১০ ডিসেম্বর ১৪টা ৪০ মিনিটের সময় কসবা উপজেলার ৯নং কায়েমপুর ইউপিস্থ মইনপুর পশ্চিম পাড়া সাকিনে জনৈক আঃ জলিল মিয়ার বসত বাড়ীর উপর পাকা রাস্তার উপর হতে ১০ কেজি গাঁজা উদ্ধার। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ৯নং কায়েমপুর ইউপির রাউৎখোলার ৩নং ওয়ার্ডের ছিদ্দিক মিয়ার ছেলে গোলাম সামদানী (১৫)কে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Posted ৫:২৯ অপরাহ্ণ | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah