সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে যুবক গুলিবিদ্ধ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   213 বার পঠিত

নবীনগরে যুবক গুলিবিদ্ধ

নবীনগর উপজেলায় বিচার-শালিসকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় মো. জালাল (২৩) ওরফে রাব্বি নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। ১২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পৌর এলাকার কালীবাড়ি গেইট সড়কে এই ঘটনা ঘটে।

আহত জালাল নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মাইক্রোবাস চালক হেলাল মিয়ার ছেলে। জালাল নবীনগর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মাঝিকাড়া গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় কালীবাড়ি এলাকায় হঠাৎ করেই গোলাগুলির শব্দ শোনা যায়। এতে মো. জালাল গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ জালালকে দ্রুত উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা হাসপাতালে রেফার করেন।

গুলিবিদ্ধ জালাল জানায়, হামলাকারীরা পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাচর-বাঁশগাড়ির বাসিন্দা। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধ বা কোনো ব্যক্তিগত আক্রোশের জেরে এ ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, কোনো একটি বিচার-শালিসকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটতে পারে।

অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

Facebook Comments Box

Posted ৭:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া