সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, মরদেহ উদ্ধার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   143 বার পঠিত

স্ত্রী হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

আখাউড়ায় সুমি আক্তার (৩৪) নামে এক নারীকে তার স্বামী খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৫ ডিসেম্বর সোমবার রাতে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় মৃতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী খোরশেদ আলম পলাতক রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার বেলা ১১টার দিকে পৌর এলাকার শান্তিনগরে বাড়ি তালা দিয়ে চলে যান খোরশেদ আলম। মোবাইল ফোনে যোগাযোগ করে সুমির খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার স্বজনরা। সন্ধ্যার দিকে তারা এসে বাইরে থেকে ঘর তালাবদ্ধ দেখতে পান। দরজা ভেঙে তারা মেঝেতে সুমির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ জাবেদ উল ইসলাম জানান, ঘটনার পর থেকে পলাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে ওই নারীর পরিবারের লিখিত অভিযোগ অনুযায়ি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১২:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া