সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   195 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে আহত যুবক সাগর মিয়া ওরফে রাজু (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১৯ ডিসেম্বর শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু । নিহত সাগর মিয়া শহরের মুন্সেফপাড়ার আবু সাঈদের ছেলে।

এর আগে গত ১৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় মুন্সেফপাড়া এলাকায় প্রতিপক্ষের লোকেরা তাকে গুলি করে আহত করে।

স্থানীয়রা জানান, গত ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ফুলবাড়িয়া এলাকার সাগর ও মুন্সেফপাড়া এলাকার ইমন নামে দুই যুবকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। বুধবার মাগরিব নামাজের পর শহরের মুন্সেফপাড়া এলাকায় হঠাৎ মোটর সাইকেলে ইমন দলবল নিয়ে সেখানে পৌঁছে সাগরের উপর হামলা করে এবং সাগর গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা আহত সাগরকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগর মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সাগর মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত জানান, এ ঘটনায় গুলিবিদ্ধ সাগর মিয়ার বাবা আবু সাঈদ বাদি হয়ে বুধবার রাতে ১১জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই মামলার ৮ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ২:১২ অপরাহ্ণ | শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া