সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা, ছয়জন আটক

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   206 বার পঠিত

শ্রীপুরে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা, ছয়জন আটক

গাজীপুরের শ্রীপুরে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইট ভাটার ম্যানেজার, নিরাপত্তা প্রহরীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। আজ ২৩ ডিসেম্বর বুধবার ভোর ৪টার দিকে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কেবিএম ব্রিকস নামের এক ইট ভাটায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের নাম ফরিদ সরকার (৪১)। তিনি গোসিংগা ইউনিয়নের নারায়নপুর গ্রামের জামাল উদ্দিন সরকারের ছেলে। তিনি শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০ বছর প্রবাস জীবন শেষে বছর খানেক আগে দেশে আসেন ফরিদ। এরপর গোসিংগা এবিএম ব্রিকস নামে ইট ভাটায় মাটি সরবরাহ করতেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে ইটভাটায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আসেন তিনি। পরে পরিবারের সদস্যরা স্থানীয় সদস্য সবুজ মেম্বারের মাধ্যমে জানতে পারেন ফরিদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এ খবর পেয়ে ইট ভাটায় এসে দেখেন ফরিদ মাটিতে পড়ে আছেন। তবে তার গায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন।

পরে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইট ভাটার ম্যানেজার, নিরাপত্তা প্রহরীসহ ৬ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ নাসির আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা পরে জানানো হবে।

এদিকে, ফরিদের হঠাৎ মৃত্যুতে শোকাহত তার পরিবার ও আত্মীয় স্বজন। মরদেহ দেখতে শত শত এলাকাবাসী নিহতের বাড়িতে ভিড় জমান। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানান তারা।

Facebook Comments Box

Posted ৩:১৬ অপরাহ্ণ | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া