মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মা নিহত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   140 বার পঠিত

ছেলের অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মা নিহত

প্রতিকী ছবি

কসবায় ছেলের চালানো অটোরিকশা থেকে পড়ে ট্রাকচাপায় মাসুমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। ২৬ ডিসেম্বর শুক্রবার রাতে উপজেলার কসবা–নয়নপুর আঞ্চলিক সড়কের আকছিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মাসুমা বেগম (৪২)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউপির হরিপুর গ্রামের কবির হোসেনের স্ত্রী।

জানা যায়, শুক্রবার রাতে ওষুধ কিনতে ছেলের চালানো এক ব্যাটারিচালিত অটোরিকশায় করে কসবা বাজারের দিকে যাচ্ছিলেন মাসুমা বেগম। রাত ৯টার দিকে কসবা-নয়নপুর আঞ্চলিক সড়কে আকছিনা পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন। পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

Facebook Comments Box

Posted ৪:০৫ অপরাহ্ণ | শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া