শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   296 বার পঠিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ ডিসেম্বর শনিবার বিকালে তোলাতালা প্রাইমারি স্কুল মাঠে এ আয়োজন করে উপজেলার ধরখার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি।

দোয়া অনুষ্ঠানে সার্বিক পরামর্শ দেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত মুশফিকুর রহমান।

বিএনপি নেতা শিশু মিয়ার সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ হুমায়ুন কবির জীবন, ইউনিয়ন, অ্যাডভোকেট শওকত হোসেন, ইউনিয়ন পরিষদ সদস্য মো. আশেকুর রহমান ভূঁইয়াসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবু। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা রাসেল মোল্লা।

Facebook Comments Box

Posted ৪:৩৮ অপরাহ্ণ | শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(490 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া