সঞ্জীব ভট্টাচার্য্য | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 163 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, একটি সিএনজি আটকসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ২৭ ডিসেম্বর ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সিএনজি অটোরিকশা আটক করে তল্লাশি চালানো হলে ভেতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় সিএনজিতে থাকা দুইজনকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও সিএনজি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের মো. রাকিব (১৯), আখাউড়া উপজেলার রাধানগর গ্রামের মো. লোকমান ভূঁইয়া (৪৮)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা হবে বলেও জানায় জেলা পুলিশ।
Posted ৪:৩৬ অপরাহ্ণ | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah