সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে মাদক কারবারিদের হামলায় চার পুলিশ আহত, ১০জন গ্রেফতার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   171 বার পঠিত

শ্রীপুরে মাদক কারবারিদের হামলায় চার পুলিশ আহত, ১০জন গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে সংঘবদ্ধ হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় অভিযানে ব্যবহৃত পুলিশের দুইটি গাড়ি ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে আটক দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে।

৩১ ডিসেম্বর বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা পিয়ার আলী কলেজ এলাকার একটি বাড়িতে মাদক কেনাবেচার গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযানে যায় পুলিশের একটি দল। এসময় ইয়াবাসহ তিন মাদক কারবারি লাকী আক্তার, জাহাঙ্গীর হোসেন ও মো. রাজীবকে আটক করা হয়। তাদের আটকের খবরে স্থানীয় মাদক কারবারি ও তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, রামদা এবং লোহার রড নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে অভিযানে ব্যবহৃত পুলিশের দুটি পিকআপ ভ্যান ভাঙচুর করে তারা। এ বিশৃঙ্খলার সুযোগে হামলাকারীরা পুলিশের কাছ থেকে জাহাঙ্গীর হোসেনসহ দুই আসামিকে ছিনিয়ে নেয়। হামলায় থানার এসআই অরূপ কুমার বিশ্বাস ও এসআই মুহাম্মদ মাসুদ রানাসহ চার পুলিশ সদস্য আহত হন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে শ্রীপুর থানার এস আই অরূপ কুমার বিশ্বাস বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮০-৯০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এছাড়া মাদক উদ্ধারের ঘটনায় পৃথক একটি মামলা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া তিনটি মোটরসাইকেল জব্দ করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমেদ বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

Posted ২:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া