সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিত্যক্ত অবস্থায় দুইটি এয়ারগান ও ৪৪০টি গুলি উদ্ধার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   208 বার পঠিত

পরিত্যক্ত অবস্থায় দুইটি এয়ারগান ও ৪৪০টি গুলি উদ্ধার

পরিত্যক্ত অবস্থায় ২টি এয়ারগান এবং ৪৪০টি এয়ারগানের গুলি উদ্ধার করেছে র‌্যাব। আজ ৪ জানুয়ারি রবিবার ভোর চারটায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের একটি আম গাছের নিচে থেকে এয়ারগান ও গুলি উদ্ধার করা হয়।

আজ দুপুরে র‌্যাব-৯-সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে রবিবার ভোরে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের একটি আম গাছের নিচে থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি এয়ারগান এবং ৪৪০টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা এয়ারগান ও গুলি সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অদ্যাবধি র‌্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৩৩টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪ হাজার ৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪ টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড এবং ৩৭টি এয়ারগানসহ বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৪:৪৮ অপরাহ্ণ | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া