সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছোট ভাইয়ের ঘুসিতে বড় ভাই নিহত

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   231 বার পঠিত

ছোট ভাইয়ের ঘুসিতে বড় ভাই নিহত

সরাইলে ছোট ভাইয়ের ঘুসির আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। ৫ জানুয়ারি সোমবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মিঠুন মিয়া (৩৫) পাকশিমুল পূর্বপাড়া গ্রামের মো. আঙুর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাকশিমুল পূর্ব পাড়া গ্রামের মিঠুন মিয়ার সঙ্গে তার ছোট ভাই ইমরান মিয়ার পূর্ব শত্রুতা ছিল। সোমবার দিবাগত রাতে বাড়িতে পূর্ব শত্রুতার জেরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ছোট ভাই ইমরান বড় ভাই মিঠুন মিয়ার বুকে ঘুসি মারলে মিঠুন মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজনেরা মিঠুন মিয়াকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ ৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১২:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া