সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়িকে জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   209 বার পঠিত

অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়িকে জরিমানা

সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বোতলজাত গ্যাস বিক্রির অভিযোগে কসবা উপজেলার পুরাতন বাজারের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ৬ জানুয়ারি মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে মেসার্স মাহাবুব গ্যাস কর্ণারকে ৩ হাজার টাকা ও বিল্লাল গ্যাস কর্ণারকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ি ওই দুই ব্যবসায়ি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এ সময় কোনো অবস্থাতেই সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে গ্যাস ক্রয়-বিক্রয় করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ১:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া