সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে বিদেশি পিস্তলসহ একজন গ্রেফতার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ১০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   152 বার পঠিত

শ্রীপুরে বিদেশি পিস্তলসহ একজন গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা বাজার এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ আকাশ নামের এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। ৯ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ দল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুরের কেওয়া পশ্চিম খন্ড কামার পট্টি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি ভাঙারি দোকান থেকে আকাশকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে এই অস্ত্রগুলো ভারতীয় বর্ডার ক্রস করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে বিভিন্ন অপকর্মের জন্য ভাড়ায় দিত।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পোড়াবাড়ী র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার নাফিজ বিন জামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশে নামে একটি অস্ত্র ও হত্যা মামলা আছে বলে জানা গেছে। আকাশ মূলত এখানে ভাঙারির ব্যবসা করে। ব্যবসার আড়ালে এই অস্ত্রগুলো সন্ত্রাসীদের ভাড়া দিত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোপন নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম চলমান থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।

Facebook Comments Box

Posted ৮:১৩ পূর্বাহ্ণ | শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া